আমি সকাল সাঁঝে ,নূপুর লয়ে
তাড়িয়ে বেড়াই তোমার খোঁজে ।
তোমার ছায়া ছুবো বলে
স্পর্শিব তোমার ঐ অম্বর-হাত;
ঝুনঝুনুবে আমার পাতাল
তোমার পায়ের তালে ।
আমি নিজ হাতে পরিয়ে দিব
নূপুর তোমার পায়ে ।

কি মধুর ছন্দে- দুলবে তোমার পা ।
আমি দেখব তোমায়
স্বপ্ন হেথায়;বুনিয়ে বেড়াই
কোথায় তুমি?আমি খুঁজি তোমায় ।

আমি সকাল সাঁঝে ,তোমায় ভেবে
স্বপ্ন বুনি আপন মনে ।
আসবে তুমি কোন সে কবে?
ভালবাসা ছড়িয়ে যাবে
জরিয়ে যাবে আমায়
সেই দিনটি কবে-
আমি ভালবাসবো তোমায় ।।