নববর্ষ
-মোঃ জাহাঙ্গীর হোসাইন
নতুন বছর আসবে হয় তো নতুন কিছু নিয়ে,
কারও হবে জন্ম আবার কারও হবে বিয়ে।
কেউ যাবে দুরে আবার কেউ আসবে কাছে,
কেউ হাঁসবে কেউ কাঁদবে,কেউ থাকবে মাঝে,
জটিল একটা সময় এখন পৃথিবীতে হায়,
করোনারই হাত থেকে মুক্তি সবায় চায়।
দুঃখের দিন চায় না যেতে থাকবে আপাততঃ।
কষ্টই হবে ধরে রাখা সুখের দিন যত।
অবসানে পুরাতন আর নতুন আগমনে,
থামবে না তো সময় তার কালের বিবর্তনে।
আসবে মানুষ যাবে মানুষ দু'টাই হলো নিদান ,
চলে যেতে কষ্ট ভারী যা পৃথিবীর বিধান।
Comments (5)