ছেলে বেলা
মোঃ জাহাঙ্গীর হোসাইন।
ছিলো না গায়ে চাদর,
ছিল মায়ের আঁচল,
সেই ছোট্ট কালে,
শীতের সকালে।
ঠোঁটে কাঁপন,
জারকাটা শরীরে,
বরফগলা জলে,
টাকি,পুঁটি ধরে,
চুপটি করে বসে,
ছিটকে গাছের পাশে,
কুয়াশায় বক শিকারে।
কখনো কুড়িয়ে,
নাড়া জ্বালিয়ে ,
আগুন তাপানো!
ডানপিটে সেই দিনগুলি
চির-ভাস্বর,
চির-অম্লান,
স্মৃতির গগনে।
Comments (6)