পরিশ্রম
-মোঃজাহাঙ্গীর হোসাইন

কাজকে কখনো করিবে না ঘৃণা,
সম্পদ কি অর্জন হবে পরিশ্রম বিনা?
হাত গুটিয়ে রবে না তুমি এই ভবে।
পরিশ্রম ছাড়া কে কি পেয়েছে কবে?
লোভ লালসা, বৃথা আশা মনে যেন নাহি রয়,
মহৎ সাধনা তোমার, তাহাতে ধরিবে ক্ষয়।
বিপথে যাওয়ার খোলা আছে বহু রাস্তা,
সঠিক পথে চলার মনে থাকা চাই আস্থা।
উদ্দেশ্য থাকিবে সৎ,পরিশ্রমে করিবে না ভয়,
সাফল্য তোমার অপেক্ষায় জানিবে নিশ্চয়।
সময়কে ব্যবহার করো, না করো অপচয়,
নিশ্চয়ই একদিন হবে তোমারই জয়।