কষ্ট
-মোঃ জাহাঙ্গীর হোসাইন।
সাদাকে সাদা বলতে ,
কষ্ট লাগে ভাই?
কালোকে কালো বলতে,
দিধা তোমার নাই!
প্রশংসা করতে পারো,
প্রশংসার যোগ্য যে নয়।
উপযুক্তকে প্রশংসা করতে,
লাগে তোমার ভয়।
মিথ্যার উপর মিথ্যা,
সত্য বলতে দিধা!
উপোস করতে পারো তুমি,
যদিও লাগে ক্ষিধা।
Comments (3)