চমৎকার রাত
-মোঃ জাহাঙ্গীর হোসাইন।

নিঝুম রাতে, ঘুম ভেঙে গেল তাতে।
চমৎকার অন্ধকার।
অন্ধকারেরও যে রূপ আছে,
দেখে হই নির্বিকার।
হয়তো দুরের আলোর ছটা,
আঁধারের সাথে মিশে একাকার।
প্রশমিত করি, গগনের রূপহেরি,
এযেন নতুনত্ব আবিষ্কার।

হেমন্তের রাত, হিমেল হাওয়া,
বহে ঝিরঝির।
বড়ো ভালো লাগলো,
গায়ে লাগে শিরশির।
কখন যে উঠেছে পিপীলিকা,
গা করে বিরবির।
গাছেগাছে মৃদুমন্দ হাওয়া
বহে তিরতির।
তারকারাজি বড়ো পাজি
মিটমিট করে।
মনে হয় ইচ্ছে করই
আমাকে চোখ মারে।
মনে হয় ছুটে আসছে,
আপনি আমার দারে।
বড়ো তৃপ্তি লাগে,
খুঁজে পাবো কি তারে।