মাকাল ফল
-মোঃ জাহাঙ্গীর হোসাইন

টাই পড়ি চাকরি করি,
চাকর কিন্তু নই।
দুধ পঁচলে কুখাদ্য নয়,
তৈরি হয় দই।
মাকাল ফলের রঙটা সুন্দর,
গর্ব ছিল ভারী।
গর্ব হলো পতনের মূল,
ভিতর কালো তারই।
সৃষ্টির তারতম্যের রহস্য
বুঝা বড়ো দায়।
জ্ঞানী খুঁজে মর্মকথা,
অজ্ঞান কিন্তু নয়।