ঢাকায় কঠিন জ্যামে পড়ে,
সময়ের সাথে গেলাম হেরে।
সময় তো যাচ্ছে তেড়ে,
জীবনের মূল্য বান সময় কেরে।
নড়ে না গাড়ি,
কেমনে যাবো বাড়ি।
ড্রাইভারের মেজাজ ভারী
তার উপর বৃষ্টির আড়ি।
ঢাকা যেন পানিতে একাকার,
গাড়ি চালায় সে সাধ্য কার।
সত্যিই মনে পরছিল বারবার,
আশ্বিনে যেন বর্ষা আবার।
ধৈর্য্যের পরীক্ষা নাকি?
কারও কিছুই করার নেই বাকী?
আসলে সবই ফাঁকি,
পাপের প্রায়শ্চিত্ত আছে শুধু বাকী।
Comments (3)