"গাছ"
- মোঃ জাহাঙ্গীর হোসাইন
আমাদের পরম বন্ধু গাছ,
তাদের খবর কি কেউ রাখি আজ।
শিল্পায়নের এই যুগে-
গাছের মর্যাদা কি! আর কেউ বুঝে?
উজাড় করছে যত বন জংগল,
তাতে কি হচ্ছে কোন মঙ্গল?
জীবন বাঁচাতে জীবন সাঁজাতে,
গাছ ছাড়া কি আর আছে জগতে?
অক্সিজেন ছাড়া কোন প্রাণী -
বাঁচবে না তাও আমরা জানি।
আর এই অক্সিজেন দেয় গাছ,
তাদের ধ্বংস করতে মরিয়া আমরা আজ।
প্রয়োজনে অপ্রয়োজনে করি কত কর্তন!
না বুঝে গাছপালার উপর চালাই কত নির্যাতন!
গাছপালা সদা সর্বদা মানবের মঙ্গল করে,
এসো করি গাছপালার পরিচর্যা নিজের তরে।