"শিক্ষা"
শিক্ষা অর্জন করেছো!
জ্ঞান অর্জন করেছো!
তবে শ্রেণি বিভাজন কেন করো?
কৃষক, শ্রমিক, কামারের মত
তোমারও শরীর মনে করো।
অহংকার ভুলে যাও,
তুমিও পরিশ্রম করে,
খাদ্য অন্বেষণ যেন করো।
স্রষ্টার কাছে চাও,
বোকার মত সৃৃষ্টির কাছে,
কেন ধর্না ধরো?
কোন কাজই ছোট নয়,
কাজকে যারা ছোট মনে করে,
তাদেরকে তুমি,
নিজেও ঘৃনা করো।
Comments (5)