মনরঙা রাত পায়ে হেঁটে যাই
খুঁজে পেতে ধানফুল জন্মের দাগ
মোহন পুকুরের পাড়ে আঁকা হয়
সাঁকো উত্তর জীবনের
মাটির ভাঁড়ে জমা আমাদের
হাসি কান্না নিরুত্তর
নড়ে ওঠে বটঝুড়ি পাতা
শিশিরের আল্পনা আঁকা হয়
খড়ে হাঁসের পালকে জমা
সকালের রোদ দিয়ে যায় কানে কানে
ধানফুল জন্মের দাগ...
Comments (11)
Only registered members can comment. Log in