একের পর অহেতুক বাতিক
কোন নতুন উচ্চতায় নিয়ে যাবে তোমাকে ?
আটলান্টিকের গভীরে দেদীপ্যমান কোন চূড়া
নাকি এভারেস্ট ?
সাগর সঙ্গম
জল জঙ্গমে
নিরতিশয় স্বপ্ন বিলাস !
অথচ মনের কিনারের কোন এক ধারে
সহজেই খুঁজে নিতে পারতে ঠিকানা !
কুয়াশার ভিতর
ঘাস ফুলের ভিতর
নরম রোদের ছায়ায়
তাল তমালের মায়ায়
এখনও বাতাসে ভেসে বেড়ায় আমার আকুতি
এখনও ইচ্ছেরা তোমায় জানায় মিনতি !
অথচ তুমি কিসের আঁশে
মাতাল বেশে, কাঁটার ঝোপে নিরন্তর ছুটে চলা !
কলমি, জুঁই, আলোর কথা মনে পড়ে তোমার ?
ওরা এখনও সেই আগের মতই পথ চেয়ে---
অথচ তুমি ------------------ !
তোমার ইচ্ছে ঘুড়ির খোঁজ আমার আজও অজানা !