সাপ লুডু

জসিম উদ্দিন জয়

জীবন মানে এক সাপ লুডু খেলা,
মরিচিকায় ডুবে যায় স্বপ্নের ভেলা।
ক্ষণিকের জমে উঠা জীবনের মেলা,
ফুরাই এ-জীবন বেলা-অবেলায়।

তবুও মানুষ,
স্বপ্নের সারথিতে চড়ে চাঁদের রথে,
সাজায় দিন রঙিন জীবনের পথে।
ভুল পথ ভুল মানুষের খপ্পরে,
কখনো কারো আজন্ম সর্বনাশ ।
খেলিছে বিশ্ববাসী ভাগ্যের পরিহাস।
কখনও কারো জীবন তাসের ঘর,
সাপলুডু জীবন কখনও বিষের নর।
যেখানে সাজানো হয় না কিছু,
নিষিদ্ধ অন্ধকার নেয় তার পিছু।