নামী দামী গাড়ী আর
বাড়ী আছে মস্ত
যতসব আজেবাজে
কাজে থাকে ন্যস্ত।
এ-হলো এ-যুগের
আজগুবি কালচার
টাকা টাকা শুধু টাকা
ভয়ানক আলসার।
সুযোগ-পেলে
খাবে-গিলে
দেশের টাকা আস্ত।
এ-কাজে সর্বদা
থাকে শুধু ব্যস্ত।
এটাই ছিলো পড়াশুনা
আমাদের শাস্ত্রে
সুযোগ-পেলে
মানচিত্র ছিড়ে খাবে আঁছড়ে।
Comments (4)