ভালোবাসা উৎসব (শুধু বিবাহিতের জন্য)
বনলতার মুখমন্ডল সদা হাস্যেজ্জল
স্নিগ্ধ তনু, চিকন গড়ন—
মিহি গলা, রঙিন উচ্ছল;
যখন ইচ্ছে হয় তখনি ডুব দিই
সাতাঁর কাটি কোমল বুক জুড়ে।
আমার ভালোলাগে উঞ্চতা,
তার মুখে মুচকি প্রশ্রয়;
ভালোবাসা নয় শুধু মনের মিলন,
দুটি আত্নার আত্তস্থকরন;
ভালোবাসা হলে,
কাঁপে হৃদয়, জাগে কায়া;
দেহ চায় দেহের সন!
মনেতে এক, শরীরে এক,
ভুলি দুঃখ-হতাশা তুচ্ছতা সব--
আমরা দুজন করি ভালোবাসা উৎসব।
Comments (7)