পাখি তোরে বলছি লাগেরে দোহায়
মোরে তুলে তোর পাখায়
নিয়ে যারে আমায় সোনার মদিনায়।
যাবো সেথা আমি
নাইরে যাবার সাধ্য
পাখিরে তুই করিছ্ নে না
আজকে হরে তুই একটু আমার বাধ্য ।
সয় নারে আর দেরি
নিয়ে যারে মোরে সেথা জলদি
মেটাবোরে মনের আশা
মদিনার কুলে পা রাখিয়া
ধন্য হবো গায়েতে মাখিয়া
নবীজির দেশের পবিত্র ধুলি ।
পাখি তোরে বলছি লাগেরে দোহায়
নিয়ে যারে মোরে সোনার মদিনায় ।
যদি মোরে নাই বা নিয়ে যেতে পারিস
সেইখানেতে
নিয়ে মোর আঁখি দুটো উপরিয়ে
আর কিছু না চাই ।
Comments (12)