পড়ে তোমার গল্প-ছড়া, পরাণ খুলে হাসেন
আছো তুমি নেটের পাতায়, সবার মনে মনে
আজকে তোমার জন্মদিনে, ফুল ফুটেছে বনে

আজ আমার প্রিয় ছড়াকারদের একজন সুমাইয়া বরকতউল্লাহ আপুর জন্মদিন। অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা প্রিয় ছড়াকারের জন্য।

জন্মদিনে হৃদয় থেকে
জানাই তোমায় শুভাশিস,
এমনি করে হাসি-গানেই
কাঁটুক সময় অহর্নিশ ।
মানবতার সেবক হয়ে
হয়ে জাতির বন্ধুবর,
মায়া মমতায় পাশেই থেকো
সারা জীবনভর ।
জানাই তোমায় শুভাশিস,
এমনি করে হাসি-গানেই
কাঁটুক সময় অহর্নিশ ।
মানবতার সেবক হয়ে
হয়ে জাতির বন্ধুবর,
মায়া মমতায় পাশেই থেকো
সারা জীবনভর ।
(ছড়াকার: আন্ নোমান)

সম্প্রতি জাতিসংঘ (ইউনিসেফ)-এর দেশব্যাপি আয়োজিত গল্পলেখা প্রতিযোগিতায় আঠার অনুর্ধ্ব গ্রুপে "মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১৩" এ প্রথম পুরস্কার গ্রহণ করছেন সুমাইয়া বরকতউল্লাহ।
Comments (18)