একটা মানুষ সাদা মনের
একটা মানুষ কালো
একটা মানুষ সব হারিয়ে
বাসতে জানে ভালো।
একটা মানুষ কাঁদতে জানে
একটা মানুষ হাসে
একটা মানুষ সব হারিয়েও
উষ্ণ জলে ভাসে।
একটা মানুষ হাজার খুঁজেও
পায়না মনের দেখা
নিজের ভিতর আমরা সবাই
ভীষণ একলা একা।
একটা মানুষ বিশ্বটাকে
উল্টে দিতে পারে,
একটা মানুষ আলোটাকে
ছড়ায় অন্ধকারে।
একটা মানুষ ভালোবেসে
বিশ্ব করে জয়,
একটা মানুষ অসত্যটাকে
করতে পারে ক্ষয়।
তোমার ছড়া-কবিতা খুবই ভালো লাগলো। ভালো থেকো কবি।
অনেক সুন্দর লিখেছেন আপনি। আমাকে একটু কবিতার পাঠটা বুঝিয়ে দিবেন। আমার ভুল গুলো ধরিয়ে দিয়ে আমাকে আরো ভালো লেখায় সহযোগিতা করবেন এটা আপনার কাছে আমার অনুরোধ থাকবে।
অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। সর্বদা ভালো থাকবেন, এই কামনা করি।
নিজের ভেতর আমরা সবাই ভীষণ একলা একা...
উমহু...আমার তো নিজেকে মোটেও একলা মনে হয় না...
দারুণ সময় কাটছে ।
অবশ্য কখনো কখনো একাকীত্ব পেয়ে বসে তা অস্বীকার করবো না ।
কেউ কেউ সবার মাঝে থেকেও নিজেকে একলা ভাবতেই ভালোবাসে ।
তাদেরকে বলি, দেখো তোমার চারপাশে কতো মানুষ...যারা তোমার একটু হাসিমুখের জন্যে, একটু আনন্দের জন্যে তাদের মূল্যবান সময় থেকে কতোটা সময় নষ্ট করছে তোমার জন্যে ।
কাজেই নো একলা থাকাথাকি...
শুভেচ্ছা রইল ।।
চমৎকার একটি ভাবনা র সুনিপুণ উপস্থাপন।খুবই ভালো লাগলো।মানুষের গভীরের কিছু সত্য ফুটিয়ে তুলেছেন কবিতা য়।ধন্যবাদ আপনাকে একটি ভালো কবিতা উপহার দেওয়ার জন্য।
Comments (27)