মা আঁকব, তার চোখ আকঁব না
পাশে হাজার লোক আকঁব না;
কারণ আমি শোক আকঁব না
মায়ের চোখের জলে।

আকঁব বাবা, বুক আকঁব না
সতের কোটি লোক আকঁব না;
কারণ আমি শোক আকঁব না
বাবার বুকের তলে।

মায়ের দু’চোখ আকঁতে হলে
আকঁতে হবে জলও;
রক্ত মাখা বুকটি বাবার
কেমনে আঁকি বলো?