আমাদের আজ ছুটির দিন শেখ আবু জাফর ছাদেক · Poems · 2015-09-03 · 1138 views আমাদের আজ ছুটির দিন। আজকে যাবো কুশিয়ারাতে মাতাল মনুর তেলেসমাতে বাজাওরে আজ সুখের বীণ। আমাদের আজ ছুটির দিন। আমাদের আজ আটকাবে কে? হারিয়ে যাবো পথের বাকে খেলবো উঠে গাছের শাখে মনের সুখে তাগ দিনা দিন। আমাদের আজ ছুটির দিন। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (2)