চুড়ির কি দোষ
তোমার হাত খালি,
তবুও রঙিন,
হাজার টা রংগে।
হাজার টা চুড়ি,
পড়ে আছে সামনে
হাজার টা রংগে।
তবুও পাইনি,
তোমার হাতের
মানান সই একটিও।
তোমার হাতের,
সৌন্দর্যের কাছে
এই ঠুনকো,
কাঁচের চুড়ি বড় মলিন।
চুড়ির কি দোষ বল,
চুড়ির কারিগর
পায়নি তোমার হাতের,
যোগ্য কোন কাচঁ
যোগ্য কোন রং।
সবই বড় মলিন
তোমার হাতের
ওই সৌন্দর্যের কাছে।
Comments (6)