তোমার জন্য জেগে আছি নীলান্জনা
তোমাকে নিয়ে ঐ নীল আকাশের বুক চিড়ে
ছুটে যাবো সুদূর অন্তরীক্ষে
নীল লাল নক্ষত্রদের মাঝে
শুধু তুমি আর আমি
আর আমাদের শব্দহীন একাকিত্ব।
তোমার জন্য জেগে আছি নীলান্জনা
তোমাকে নিয়ে ডুব সাঁতারে পাড়ি দেব
অতলান্তিকের সবটুকু নীল জল
নীলনদের পাড়ে কাটাবো কিছুটা একান্ত সময়
শুধু তুমি আর আমি
আর তোমার চোখ বেয়ে নামা নীল অশ্রু দু'ফোঁটা।
তোমার জন্যই জেগে আছি নীলান্জনা
তোমাকে নিয়ে লিখে চলেছি নীলরঙা এক চিঠি
মাঝে মাঝে দু এক লাইন নীলরঙা কাব্য
তোমার ঐ নীল শাড়ির নীলাচলে বেঁধে দেব নীলকান্তমনি
শুধু তুমি আর আমি
আর তোমার আমার নীল ভালবাসা
নাহয় রইলোই আজ মোড়ানো নীল বেদনার রঙে।
Comments (2)