শেষ কবিতাটি লিখার আগে মৃত্যুপথযাত্রী কবি কী ভেবেছিল
খুব জানতে ইচ্ছা করে
সে কি প্রেমের কবিতা লিখতে চেয়েছিলো
নাকি দ্রোহের কবিতা
নাকি কবিতায় টানতে চেয়েছিলো প্রকৃতির বন্দনা....
কবি পারেননি শেষ কবিতাটা লিখতে
তিনি শেষের টানে নিঃশেষ হয়েছেন।
প্রেম - দ্রোহ - প্রকৃতি কোনটিই পারেনি তাকে ধরে রাখতে
হয়তো শেষ কবিতাটিতে তিনি চেয়েছিলেন মৃত্যুকে ভালবাসতে।
Comments (4)