সূর্যের থেকে ঋণ নিয়ে চাঁদ পৃথিবীকে করে ঋণী
পূর্ণিমা ঋণে অমাবস্যার আঁধার কে নেই চিনি।
তোমার থেকে ঋণ করে করে ভালবাসা গেছি শিখে
সেই ভালবাসা ফিরিয়ে দেব স্মৃতিমাখা কিছু সুখে।

তোমারে দেখাব আকাশ আমার তোমারই জানালা দিয়ে
তোমার জানালার উদাসী পর্দা একটু সরিয়ে নিয়ে।
অসীম আকাশে উড়ায়ো তুমি সসীম সুতার ঘুড়ি
তোমার সসীমে বাঁধব অসীম আকাশের ঐ দুরি।

তোমাকে খুঁজেছি প্রতি দিন রাত তোমাকে চেনেনি কেউ
ধৈর্য্য বাঁধের গায়ে ভেঙে পড়ে অপেক্ষারই ঢেউ।
না পাওয়া তোমাতে পেয়েছি বোধহয় তোমায় পাওয়ার সুখ
তুমি কি মানবী নাকি কোন এক কুয়াশা জড়ানো দুখ।