গণতন্ত্রের তান্ত্রিকেরা তন্ত্র অনেক বোঝে
সংবিধানের ফাঁক ফোকরে নিজের সুবিধা খোঁজে।
গণতন্ত্রের সংজ্ঞাটুকু আক্ষরিকে মেনে
বোধটুকু তারা ত্যাগ করেছে অধিক সঙ্গোপনে।

গণতন্ত্র রপ্তানিতে শীর্ষে দেশ এক আছে
সরকারি দল কে হবে তা তারাও বলে বাছে।
জনগণের সামনে মূলো- ভোটাধিকার নামে
ভোট দিয়ে তাই জনগণের কর্তব্যটা থামে।

সরকারি আর বিরোধী দলের দুষ্টচক্রে পরে
জনগণের ফাঁকা মাথা ঘুরতে থাকে ঘোরে।
টক্ শো গুলোয় সুশীলেরা দেয় সকল সমাধান
আলোচনায় মুগ্ধ মোরা পেতে থাকি কান।

এভাবেই কাটছে দিন, কাটছে সকল রাত
গণতান্ত্রিক নেতার পকেটে টাকার ধারাপাত।