কতটি নিঃশ্বাসে সীমাবদ্ধ এ জীবন
কতটি নিঃশ্বাস এখনো বাকি
কতটি নিঃশাস জীবন্ত ছিলো
কতটি নিঃশ্বাসে তোমার পূর্ণ অস্তিত্ব ছিলো
কতটি নিঃশ্বাসে তোমায় না পাওয়া দীর্ঘশ্বাস ছিলো
কতটি নিঃশ্বাসে তোমার চুলের সুবাস ছিলো
কতটি নিঃশ্বাসে ভালোবাসার অন্ধবিশ্বাস ছিলো
কতটি নিঃশ্বাসে তোমার দেখানো স্বপ্ন ছিলো
কতটি নিঃশ্বাসে তোমাকে পেয়েও অবিশ্বাস ছিলো
কতটি নিঃশ্বাসে তোমার আমার বসবাস ছিলো
কতটি নিঃশ্বাসে না বলা কথা ছিলো
কতটি নিঃশ্বাসে তোমার ভাবনা ছিলো
কতটি নিঃশ্বাসে আসক্তি ছিলো
কতটি নিঃশ্বাসে শুধুই প্রেম ছিলো
হিসেব রাখিনি মগ্নতায়
শুধু অনুভব করি প্রতিটি নিঃশ্বাসে
তুমি ছিলে....তুমি আছো....তুমিই রয়ে যাবে।
Comments (4)