আমার মন খারাপের গল্প তুমি শুনবে কেন বলো?
তুমিতো এখন তোমার মতো চলো।
তুমি কি আর আমায় ভাবো তোমার সারা বেলা
বোঝনি তুমি আমার মনে বিষন্নতার মেলা।
বিষন্নতার বিষটুকু আজ একলা করছি পান
তোমায় ভেবে সুরে ধরেছি একাকিত্বের গান।
একাকিত্বের সময়টুকু গভীর প্রেমে ভরা
ঢেউ ওঠা ঐ হৃদয় নদে তোমার তৈরী খরা।
তোমার দেওয়া হঠাৎ বৃষ্টি জমিয়ে রেখে নদে
আবার তাতে ঢেউ জাগাবো গভীর প্রেমের বোধে।
হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদের মিলন যখন হবে
ভালোবাসার রঙধণু ঐ হৃদয় রাঙিয়ে দেবে ।
Comments (3)