চলো এভাবেই ভালোবেসে যাই
কখনো বা বৃষ্টিতে ভেজা ঐ জোড়া পায়রার
মতো গুঁটিসুঁটি ভালোবাসা
কখনো জোড়া শালিকের মতো বিক্ষিপ্তভাবে চলেফিরে ভালোবাসা
অথবা জোড়া গোল্ডফিশের ঐ একুরিয়াম ভর্তি ভালোবাসা
চলো সব ভাবেই ভালোবেসে যাই।
তবু ভালোবাসতে ভুলে যেও না ঐ জীবন যুদ্ধের মাঠে
অথবা দূরত্বের সংকীর্ণতাময় দৌরাত্মের চাপে পিষ্ট হয়ে
অথবা অভিমানের দুষ্টচক্রে আবদ্ধ হয়ে
ভুলোনা কখনোই ভুল বুঝেও ভালোবাসতে।
Comments (4)