এবার আমি অপেক্ষায় রবো অনেকখানি সময় নিয়ে
সময়ের তারল্যে ভাসিয়ে দেব তোমার অভিমানের ঘনত্ব
তবু আমি বলবো না তোমায় আগের মতো ভালবাসতে
জমতে থাকুক ভালবাসা অভিমানের আবরণে
যেদিন অভিমানের খোলস ভেঙে বের হয়ে আসবে
আমার প্রতি তোমার আগের সেই উম্মত্ত ভালবাসা
প্রকাশের প্রচন্ড ইচ্ছার হাওয়ায় ভেসে
তুমি সেইদিন এসো ভালবাসি বলতে
আমি অপেক্ষায় রবো অনেকখানি সময় নিয়ে।
তুমিও থেকো অপেক্ষায় অনেকখানি সময় নিয়ে
যখন পারবে না আর, শুধু একটিবার বলে দিয়ো
অপেক্ষার তরল তপ্ত করে ভাসিয়ে দেব মেঘের সাথে
বৃষ্টি হয়ে পরবে ঝরে তোমার হৃদয় শীতল করে
তবু অপেক্ষায় থেকো অনেকখানি সময় নিয়ে।
Comments (3)