আমার চিন্তাগুলো ঘুরছে ফিরছে হোঁচট খাচ্ছে
তোমার আঙিনায়
কখনো একটু উঁকি দিচ্ছে ঐ বন্ধ জানালায়
বুঝতে তোমার চিন্তার গতিবিধি।
তোমার চিন্তাগুলো চুপচাপ বসে ভুগছে
বোধহয় সিদ্ধান্তহীনতায়
একলা বসে খাটের পাশে আনমনা একাকীত্বে।
আমার ভালোবাসার পায়রাগুলো উড়ছে এদিক ওদিক
দিন শেষে ঠিক ফিরবে তাদের ঘরেই
তোমার বানানো ঘরে।
তোমার ভালোবাসার পায়রাগুলো আজ পথহারা।
খুঁজছে যে পথ ঘরে ফেরার সঙ্গী ছাড়া।
আমার মন খারাপের সময়গুলো থমকে আছে
বন্ধ ঘড়ির কাটার মাঝে
তোমার দেওয়া স্মৃতিগুলো সঙ্গী করে......।
Comments (3)