বাতাসে আজ বিচ্ছেদের গন্ধ তাই শ্বাস নিতে চাইনা আর
দম আটকে মৃত্যুপথযাত্রী হবো
তবু কিভাবে নেব শ্বাস ঐ বাতাসে
যেখানে প্রতিটি বায়ুকণার মাঝে চেপে আছে
তোমার চলে যাওয়ার তীব্র গন্ধ।
তাই আজ শ্বাসহীন হয়ে মৃত্যুর গন্ধ নেব,
তবু তোমার গন্ধে মৃত্যু চাইনা আজ।
তুমি বেঁচে থাকো জন্ম জন্মান্তরে
তোমার মৃত্যুর অপেক্ষায়,
আমি তোমার জন্য দিয়ে গেলাম
আমার অংশের পৃথিবীটুকু,
যাতে পুরোটাই ছিল শুধু তোমারই অধিকার।
Comments (1)