সেই বৈশাখে ডেকেছিলাম
সাড়া দিলে আশ্বিনে এসে
মাঝখানে শুধুই অকারণ প্রতিক্ষা
মাঝে মাঝেই আর না ডাকার প্রতিজ্ঞা
প্রতিক্ষা আর প্রতিজ্ঞার মাঝখানে তুমি আর আমি
আর আমাদের অসমাপ্ত ভালোবাসা
ভালোই কাটছিল জীবন
মাঝখানে শ্রাবণের বর্ষণ টুকু ভুলে গেলেই
চমৎকার জীবন আমাদের
হয়তো বা শ্রাবণ টা আবশ্যক ই ছিলো
আশ্বিন আনার জন্য।
Comments (2)