তুমি আজ মেঘলা বিকেলে একলা ছাদে দাঁড়িয়ো না
বিষন্ন ঐ একাকিত্বের টানেই আকাশ ভেঙে বৃষ্টি নামবে আজ
তুমি আজ চেয়ে থেকনা ঐ সুদূর আকাশ পানে
তোমার ঐ নিঃসঙ্গতাকে সঙ্গ দিতে অমাবস্যা নামবে আজ।
তুমি আর বুক ভরে নিওনা ঐ ভোরের বাতাস
তোমার কঠিন হৃদয় এমনিতেই অনেক শীতল।
তুমি ধরতে এসোনা ঐ ফুটন্ত লাল গোলাপ
কাঁটার আঘাতে জর্জরিত হবে হাত।
তুমি মিষ্টি হাসি হেসো না আমায় দেখে
ঐ হাসিতে বেদনা অনেক বেশী।
তুমি তীর্যক দৃষ্টিতে তাকিয়ে থেকো না আজ
অরক্ষিত বোধ করে আমার গোপন চাওয়াগুলো।
তুমি একলা আমার সামনে এসোনা আর
ইতস্তত সময় চলে ধীরে;
তুমি মন টা দিয়ে মন টেনো না মোর
হৃদকম্পন যায় যে হঠাৎ বেড়ে।
- মুকিত
Comments (5)