তুমি চলে যাওয়ায় আমার চোখে জল আসেনি
আমার যে মরুভুমি মন;
ধু ধু প্রান্তর জুড়ে শুধুই ধুলো,
মাঝে মাঝে হঠাত মরুদ্যান;
মানুষ থাকার মত সুবিধার নয় এই মন।


তুমি বলে কেঁদেছ অনেক...
কাঁদতেই পারো,
তোমার মন তো ক্রান্তিয় বনভুমি অঞ্চল;
সবুজ সতেজ গাছপালা,
মৌসুমি বায়ু তাড়িত ভারি মেঘমালা
ক্ষণে ক্ষণে বৃস্টি......
তুমিতো কাঁদতেই পারো।

আমার মনের রুক্ষতা দুর করতে পারে কেবল ঐ বৃস্টি ঝরা জল
আর তাইতো আমি মরুভুমির বেদুইন হয়েও বার বার ফিরে যাই তোমারই কাছে...
ঐ অনেক জলের একটু পাওয়ার জন্য
ওতেই নাহয় ভরিয়ে রাখব আমার মরুদ্যান
তোমার দেওয়া জলে......
বিনিময়ে তোমায় দেব আমার ধুলো মন,
ধুলো জলের মিশ্র কাদায় গড়ে নিও ভালবাসার ছোট্ট ছোট্ট মূর্তিগুলো...।


....মুকিত