তোমার আমার প্রেম আকাশে আজ লোহিত অপভ্রংশের রক্তিম আভা
তোমার চলা ছোট্ট পৃথিবী ঘিরে বড়জোর সৌরজগতের সংকীর্ণ বিশালতা
কিন্তু আমার যে হাঁটতে হয়েছে কত নাম না জানা ছায়াপথ ধরে......
কাটাতে হয়েছে কত কৃষ্ণবিবরের প্রচণ্ড আকর্ষণ
তবু ছুটে চলেছি আমি কোন এক অজানা গন্তব্যে
কারণ আমি চেয়েছি তোমার এই ক্ষুদ্র পৃথিবীর দূষিত বাতাস
থেকে তোমাকে মুক্ত করতে
তোমায় নতুন এক পৃথিবী উপহার দিতে
সেই নতুন পৃথিবীর অজানা ঠিকানা খুঁজতে গিয়ে আজ
আমি হারিয়ে ফেলেছি তোমার পৃথিবীর ঠিকানা
আজ আমি ফিরতে গিয়ে দেখি ফেরার পথ টা আজ বড্ড বেশী অচেনা
সামনে এগোনোর অন্ধ মোহে পেছোনে ফেরার পথ আমি হারিয়েছি ক্রমশ
তাইতো আমাদের আকাশে ঐ লোহিত অপভ্রংশের ছোপ ছোপ আভা দেখা যায়
এটা কি লীমেটার এর আবিষ্কৃত লোহিত অপভ্রংশই নাকি তোমার
আমার হৃদয় রক্তে আঁকা পিকাসোর কোনো ক্যানভাস
কেন জানি আজ বিজ্ঞানীর চেয়ে শিল্পী কে বড় বেশি বাস্তব মনে হয়
বাস্তবতা আর যৌক্তিকতার শক্ত আবরণ ভেঙে আজ মানবিকতা আর
ভালবাসা কে অনেক বেশি মূল্য দিতে ইচ্ছে করে.....