প্রত্যহ বিকেলে সন্ধ্যে আসে
কুয়াশার চাদর জড়িয়ে...
হলুদ সূর্য আর উষ্ণ নয়
এসেছে শীতকাল,

পথের শিশু পথেই কাঁদে,

হিম পরা জানলা ছুঁয়ে যায়
অবসাদ
ঘিরে থাকে অবাক প্রশ্নেরা
চিলেকোঠার ঘর,

রাস্তায় সব আগুন নিভু নিভু
বাঁচার জন্য উষ্ণতা চাই,

কুয়াশার শহরে আবার ভোর হয়..