সাধু হবো...
__________

তখন ওড়ার বয়স 
উড়ে বেড়াচ্ছিলাম ইন্ডিয়া পেরিয়ে
অ্যামেরিকা হয়ে মিশর আফ্রিকা....
ছোট্ট দুই ডানা মেলে;

বিভ্রম ঘটাল মরীচিকা সাহারায়
তাই... ।

এখন ভীষণ সাধু হবার ইচ্ছে হয়...
সাদা পাজামা-পাঞ্জাবীতে
সুসজ্জিত সাদা কেশে ও 
পরিপাটি চাপদাড়িতে;
সবাই যখন সম্মানীয় বানাবে,

আর সময়... সময় ছেটেছে 
সব ডানা;
পালক ছড়ানো রাস্তায়.. মোড়ে মোড়ে
প্রতিটা স্টলে....... চিকেন কর্ণারে,

সাধু হবো আমি..

মনটা এখনো অপরিণত... অতৃপ্ত;
হাতটা... পাপবিদ্ধ হাতজোড়া আজও
আমার কাছে,

গঙ্গা এখনো শুকিয়ে যায়নি - ...