তুমি বৃষ্টি হও
ভিজিয়ে দাও মোরে
ঝরে পড়ো মম চোখে
অশ্রুকণা হয়ে,

তুমি ঝড় হয়ে
নিয়ে যাও মোরে
সেই অবেলায় ধূলিকণা করে
মিশিয়ে দিয়ে বাতাসে,

তুমি পুজোনিয়া, তুমিই দেবী
গ্রহণ কর এই প্রার্থনা

যখন সব পুষ্পাঞ্জলি
শুধু তোমার তরে ।