কবিতা লিখি..
লিখলে ২০ দেয়;
গল্প হলে ৫০-৬০ হতেও
পারে,

চারশ বিশের চাকায় যাত্রা
হুজুগের খোঁজে সারসংক্ষেপ
জীবন;

গালি দেয় কানভাঙা কুকুরে
বিষ থুতু দাঁতভাঙা
সাপে,

গচ্চা গেছে সব...
ফাঁকা রয়েছে ড্রইং রুম
ড্রেসিং আয়না,

পথে হেটে যায় দেবশিশু
পলাশের বনের পরে

সমাজ ওকে ' অ..' বানিয়েছে
আশ্রয় না দিয়ে..


~~~~~~~~~~~অ-কাব্য ২~~~~~~~~~~~