কবিতা লিখি..... লিখতে খুব ভালোবাসী, বিচার করে দেখিনা কেমন লিখি আর তাই নির্বিচারে লিখে যাচ্ছি।কিন্তু কবিতা ঠিক কী... ভীষণ জানতে ইচ্ছে করে, এক বন্ধুর জোরাজুরিতে প্রথম লিখতে শুরু করি সেই আমার ইন্সপিরেশন । তার নাম অন্য কোথাও বলা যাবে মূল প্রশ্নে ফিরি....... কবিতা ঠিক কী ।
কবিতা আমার কাছে একটা ন্যাচারাল ফ্লো... ঝর্ণা বা জীবন।
------------- -------
কখন বা শুরু
আর কখনই বা
শেষ হবে সেই জীবন
খুঁজে চলেছি সেই উত্স অনন্তকালের
যাত্রী হয়ে,
পথে যেতে যেতে পরে অসংখ্য
বাঁক....
সেই বাঁকে অজানার আশঙ্কায়
মন ও ক্রমশ শঙ্কায়,
তবু সেখানেই পেলাম কিছু
বন্ধু ....
বন্ধুত্বের অনাবিল আনন্দ;
উষ্ণতা,
দূর হল সব শঙ্কা..
গাইছি মোরা জীবনের গান
একসাথে রামধনু রঙে,
পথের ক্লান্তি ভুলিয়ে দিলো
পথেরই অপরূপ শোভা
আর কুড়িয়ে পাওয়া মণিমুক্তোর
দ্যুতি...
তাকিয়ে দেখি সেখানে বড় বটের
ছায়ায়...
বেড়ে ওঠে ছোট বটের চারা,
..... এমন জগতই তো খুঁজছিলাম
অনন্তকালের যাত্রী হয়ে ।
---------- ------
আমি কবিতায় সবে নবীন তাই বড়রা কবিতা নিয়ে লেখার এই ধৃষ্টতা আর আমায় মাফ করবে এটা আশা রাখি ।
Comments (10)