^  তোমার সাথে এখনো খাওয়া হয়নি
           ঘি ভাত
   একসাথে পেরোয়নি কোনো
           পার্কের ছাদ,       ^

<      বইপাড়ায়
 কবিতার দোকানে বড্ড ভিড়
 সবাই খোজে 'নীরা' কে
 আর আমি তোমাকে ..     >

*   ফেসবুক এ কাল তোমার স্টেটাস আপডেট হবে
        আর আমার ভবিষ্যত
         সে তো তোমার হাতে  ..     *

%      রয়ে যাব কত শতো যতি চিহ্নের মাঝে
         হয়ত কোনো কমা হয়ে      % ,

=         তবু কেউ জানবেনা হয়ত
            রয়েছ তুমি হৃদয়ের মাঝে
                  একাকী সাঝে ...       =


(কবিতার আসরে পূর্ব প্রকাশিত)