এ্যাডমেকিং ১ : ক্যাবলা ও হোয়াইট মিণ্ট
------------------------------------------
টেক ১ সিন ১)
পথে যেতে যেতে সহসা ..
রাতবিরেতে আচমকা ,
মধ্যরাতের নিস্তব্ধতায়
সব চাঁদের শ্বশান এড়িয়ে;
সূর্যের বিরহ ছাড়িয়ে
যখন সব আলো নেভে
হঠাতই ঘুম ভেঙে যায় ...
জেগে ওঠে, কাঁদতে থাকে কোলের শিশু ,
এবার উপায় ??
(টেক ১ সিন ২)
ডাক পড়ে ক্যাবলার ,
মুখেতে পুড়ে দুটো হোয়াইট মিণ্ট.. কিছুটা চিবিয়ে
এবার দাঁত বিকশিত করে সে,
দাঁতেতে খেলে মুক্তোর ঝিলিক
দ্যুতিতে ভরে যায় সারা রাজ্য ...
আঁধার পালায় পড়িমরি করে.....
আর হাসতে থাকে কোলের শিশু.....
(ওকে, পার্ফেক্ট শট...কাট ইট, রেডি ফর এডিট)
Comments (10)