আজ রাতে আগুনের মৃত্যু হবে,
আগুনের মৃত্যু হবে আজ
এই প্রান্তরে...
বাতাস জেনেছিল,
আগেভাগে তাই ভেগেছে
কালাহারির পূর্ব প্রান্তে
মেঘকে নিয়ে...'নিরাপরাধ' এর লক্ষ্যে ,
ধুসর মরুভূমি...
চাঁদ এসেছে ছায়াপথের ছায়ায়
সব কলঙ্ক ঝেড়ে ফেলে ...
আরো শাদা হয়ে উপভোগ্য এই রাতে,
পাহাড়ের বরফগুড়ো এখন শীতল...
আজ শিথিল,
দেশলাই হাসে বারুদকে নিয়ে
অপেক্ষায় বিস্ফোরণের বিস্ফোরকের....
যখন
আজ রাতে আগুনের মৃত্যু হবে..
অপমৃত্যু হবে আজ আগুনের
সূর্যের কলঙ্কে
আরও পাপবিদ্ধ হতে হতে
শেষ যখন সব স্ফুলিঙ্গ ...
আগুনের মৃত্যু হবে আজ
এই প্রান্তরে...
বাতাস জেনেছিল,
আগেভাগে তাই ভেগেছে
কালাহারির পূর্ব প্রান্তে
মেঘকে নিয়ে...'নিরাপরাধ' এর লক্ষ্যে ,
ধুসর মরুভূমি...
চাঁদ এসেছে ছায়াপথের ছায়ায়
সব কলঙ্ক ঝেড়ে ফেলে ...
আরো শাদা হয়ে উপভোগ্য এই রাতে,
পাহাড়ের বরফগুড়ো এখন শীতল...
আজ শিথিল,
দেশলাই হাসে বারুদকে নিয়ে
অপেক্ষায় বিস্ফোরণের বিস্ফোরকের....
যখন
আজ রাতে আগুনের মৃত্যু হবে..
অপমৃত্যু হবে আজ আগুনের
সূর্যের কলঙ্কে
আরও পাপবিদ্ধ হতে হতে
শেষ যখন সব স্ফুলিঙ্গ ...
Comments (7)