আবার এক কবিতা তোমায় দিলাম....
               দিলাম মুখ ভার করা
                  বিষন্ন কবিতা;
           রাত জাগানো পাখির গানে
সূর্যের বিরহমনা অশ্রুতে,

যেখানে প্রতি অক্ষর তোমায়
                     খুঁজেছিল
আমার নামের পরে জুড়বে বলে
                   একটু একটু করে
সময়ের সাজানো বাগান শেষে,

যথাসময়ে ভোর হয়েছিল...
ছিল না কোনও পূর্বাভাস;
তবু বৃষ্টি এসেছিল
              সবকিছু ভাসিয়ে....
সব ঝড় শেষে,

পরে থাকা কিছু কিছু খন্ডিত অক্ষর
              এখনো খোঁজে তাকে
নানা ভাষার মাঝে ভালোবাসার ফেরিতে;

আর স্বহাস্য উষ্ণ আমন্ত্রন
                 জিগস পাজলের...

নানা পথ মিলিয়ে যদি খুঁজে নি
                      জুড়ে দি
তার নামের অক্ষর
আমার নাম পরে ।