কোটা
কোটা, কোটা, কোটা—
কোটা যেন দুর্নীতির ঘাঁটা।
কোটার পদতলে
জ্ঞানের চর্চা রসাতলে।
'৭১ মানে কোটা আর ভাতা নয়,
স্বাধীনতার বীজ তো '৫২-তেই বপন হয়।
'৫২-এর গুলিতে রক্তাক্ত স্বদেশ,
'৭১-এ জননীর ত্যাগে গড়ে উঠল এ দেশ।
'২৪-এ নয়নে আবার এলো জল,
গগনে বেজে উঠল প্রতিবাদের ঢোল।
তদক্ষণে নামল নতুন বাদল,
মুছে নিয়ে গেল নয়নের জল।
কর যদি প্রতিকার,
চারিদিকে ওঠে হাহাকার।
চারিদিকে শুনি বজ্রকণ্ঠের ধ্বনি—
এবার কোটার হবে সমাপনী।
Comments (0)
No comments yet. Be the first to comment.