
উদ্বাস্তু শরনার্থী হয়ে কত দিন
বেঁচে থাকা যায় বলতো?
কিইবা মূল্য শূণ্য লতার এই ভূবনে?
জলপদ্ম সম্পর্কে তোমার কতটা জানা,
পারবনা বলতে তা আমি!
পৃথিবী যদি সত্যিই সুর্যকে কেন্দ্র করে
প্রদক্ষিণ করে তার চারপাশ,
সূর্য যদি সত্যিই পৃথিবীকে আলোকিত করে
''টুয়েন্টি থ্রী এন্ড হাফ'' ডিগ্রী এ্যাঙ্গেলে-
তবে আমি কেন আজীবন-ই একরকম থাকব?
কেন বদলাবেনা আমার ভাগ্য!
কেন জোয়ার আসবেনা এজীবনে?
তবে এসবের মানে কী??
Comments (9)