এই অবেলায়
কেন তুমি হায়!-
ফুল হয়ে ফুটে তবে
আমারো লাগিয়া বহিয়া সময়
তোমারে শুধাও তবে,

আমিতো তোমারে-
বলেছি সে কথা
যত বার যায় বলা,
শুধু মুখে নয়-
ইশারাতেও যে তা
দিয়েছি হরেক দোলা।

কেন জান সেটা!
এই আমি আজ
আমারও যে নই
তাইতো তোমায় বারে বারে
একই কথা কই!!