::::::::০০০০০০০০::::::::::
তুমি পার-
চায়ের কাপে চুমুকে চুমুকে
ছন্দ তুলে
কবিতা বানাতে।
তুমি পার-
আষাঢ়ের জলভরাতুর ফোঁটা দিয়ে
কবিতার কফি বানিয়ে
চুমুকেই তৃষ্ণা মেটাতে।
তুমি পার-
হাতে হাত রেখে
উচ্ছাসিত ভালবাসার এক নব আলিঙ্গনে
উষ্ণ ভালবাসা দিতে
এ ব্যাকুল হিয়াকে।
তুমি চাইলেই সাজাতে পার-
আমাকে এই ধরাকে
তোমার মত করে
তোমার হৃদয় স্বপ্ন বুনে
আলতো আদর মেখে।
..:::..
::...:::
চলমান; সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
Comments (14)