
জীবন মানে চির বহতা নদী, চিরসবুজ বন কিংবা মরু আর উপত্যকার দুর্গম পথ। যে পথ কখনোই সহজ নয়। স্রোতের প্রতিকুলে সাঁতার কাটার নামই হল- জীবন। শত প্রতিকুলতায়ও ঝাপিয়ে পরতে হবে বাঁধ ভাঙ্গা উষ্ণ উচ্ছাস নিয়ে। পাল তুলে ভেসে চরতে হবে সমুদ্রের বুকে। উত্তাল সেই সমুদ্রের ঢেউ এসে আঁছড়ে পরবে বুকে এই বুকে তবুও জীবন থেমে যাবে না চলতে হবে সেই ঢেউেয়ের বুক চিড়ে উদ্যাম এক সৃষ্টিশীল আনন্দে। এই তো জীবন। তারপর আয়ু ফুরিয়ে যাবে। জায়গা হবে ঘাসফুলের সাথে কিংবা বাঁশ বাগানের এক কোণের মাত্র সাড়ে তিন হাত জমিতে। হ্যাঁ, সাড়ে তিন হাত জমি।
Comments (6)