
বসে থেকে লাভ কি বল? আনমনে-
কি লাভ বল উদাস দুপুরে প্রেয়সীর ক্রন্দন শুনে
মুসাফির সেজে কেন একাকী নিজেকে কষ্ট দাও সংগোপনে?
একমুঠো রোদ্দুর রাতের কাছে পৌছে দিলে
রাত্রিরা তাড়াবে না ঐ আঁধার কালো,
দিবা স্বপ্ন যদি নিস্তেজ হয়ে পড়ে
গো-ধুলী লগ্নের জীবন ক্রীড়ায়
তবে নিজেকে কষ্ট দিয়ে লাভ কি বল?
এর চেয় ঢের দেখ ঐ বুনোহাঁসেরদল
উড়ে-উড়ে স্বপ্ন বোনে তার চিরসবুজ মনে
পাওয়া আর না পাওয়ার হিসেব নিকাশ বোঝে না সে
তবুও জীবন করে পার এক নদী স্বান্ত্বনা বুকে নিয়ে।
Comments (13)